ঢাকা    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জাপানে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একটি বহুতল শপিং মলের অংশবিশেষ ধসে পড়েছে। এতে ভবনটির ভেতরে বহু মানুষ আটকা পড়েছেন। এছাড়া ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় অসংখ্য মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মল ধসে বহু মানুষ আটকা

ছবি: সংগৃহীত

একই সঙ্গে উত্তরপশ্চিমাঞ্চলে একটি ভবনে ভূমিকম্পের পর আগুন লেগেছে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাচি।

জাপানের সরকারি সংবাদমাধ্যম এনএইচকের প্রচারিত ভিডিওতে দেখা গেছে ভূমিকম্পের পর দেশের প্রধান দ্বীপ কায়ুসুতে একাধিক জায়গায় আগুন ধরেছে। কয়েকটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে আছে। এছাড়া অনেক জায়গার সড়কে ফাটল দেখা গেছে।

সংবাদমাধ্যমটি বলেছে, ভূমিকম্পে এখন পর্যন্ত সেখানে অন্তত ১২টি বাড়ি ধসে পড়ার ঘটনা ঘটেছে।

ভূমিকম্পের পর পর উপকূলীয় এলাকাগুলোতে সুনামি সতর্কতা জারি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টা পরই এটি তুলে নেয় কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী তাকাচি ক্ষয়ক্ষতি নিয়ে বলেছেন, আমরা আহত ও অবকাঠামো ক্ষয়ক্ষতি এখনো নিরূপণ করছি। যদিও আমাকে ইতিমধ্যে কয়েকজন আহত হওয়ার তথ্য জানানো হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আগুন লাগার ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিজ, সড়ক ক্ষতিগ্রস্ত ও কয়েকটি ভবন ধসে পড়েছে।

শপিং মল ধসে আটকা অনেকেজাপানের কাশিমা শহরের একটি শপিং মলের দ্বিতীয় তলা ধসে পড়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনায় ভবনটির ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন। এর আগে পুলিশ জানায়, কাশিমার ওই শপিং মলে বিস্ফোরণের মতো একটি শব্দ শোনার খবর তারা পেয়েছিল। তবে সে সময় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

বিষয় : জাপান ভূমিকম্প

The Campus Times online

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, শপিং মল ধসে বহু মানুষ আটকা

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x