ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

মাথায় গুলির ক্ষত, শরীরজুড়ে ৩৬টি স্প্লিন্টারের দাগ। জুলাই আন্দোলনে গুরুতর আহত অবস্থায় মাথার রক্তক্ষরণ ঠেকাতে জাতীয় পতাকা বেঁধেছিলেন শেখ আজিজুর রহমান। সেই রক্তমাখা পতাকাই এবার তিনি তুলে দিলেন প্রধানমন্ত্রীর হাতে। এ সাক্ষাতের মধ্য দিয়ে পূরণ হলো তাঁর দীর্ঘদিনের একটি ইচ্ছা।

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

শেখ আজিজুর রহমানকে সচিবালয়ে নিজ কার্যালয়ে ডেকে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন শেখ আজিজুর রহমান। এ সময় প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসা, লেখাপড়া এবং জীবনসংগ্রামের খোঁজখবর নেন।

সম্প্রতি গণমাধ্যমে ‘গুলিবিদ্ধ হওয়ার পরও শুধু ছাত্রদল করার কারণে মেলেনি জুলাই যোদ্ধার স্বীকৃতি’ শিরোনামে আজিজুরকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। সেই প্রতিবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে এলে তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিষয়টি খোঁজ নেওয়ার নির্দেশ দেন। পরে আজিজুরকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী আজিজুরের আহত হওয়ার ঘটনা, চিকিৎসা, লেখাপড়া, বর্তমান জীবনযাপন এবং সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে শিক্ষাজীবনের খরচ চালানোর বিষয় শুনেন। আজিজুরের কঠোর জীবনসংগ্রামের কথা শুনে প্রধানমন্ত্রী গভীর সমবেদনা জানান এবং ব্যথিত হন।

আজিজুর রহমান বলেন, ‘এই পতাকাটি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তুলে দেওয়ার খুব ইচ্ছা ছিল। আজ সেই ইচ্ছা পূরণ হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়েও ছাড়েননি রাজপথ

শেখ আজিজুর রহমান সরকারি বাংলা কলেজের সমাজকর্ম বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য। তাঁর বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়।

২০২৪ সালের জুলাই গণ-আন্দোলনে মিরপুর-১০ ফ্লাইওভারে জাতীয় পতাকা উড়িয়ে আলোচনায় আসেন আজিজুর। আন্দোলনের একপর্যায়ে পুলিশের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলির ক্ষতসহ শরীরের বিভিন্ন স্থানে ৩৬টি বুলেটের স্প্লিন্টারের আঘাত পান।

আহত অবস্থায় মাথার রক্তক্ষরণ ঠেকাতে জাতীয় পতাকা মাথায় বেঁধে নেন। রক্তে ভিজে যায় সেই পতাকা। তবুও তিনি রাজপথ ছাড়েননি। ১৯ জুলাই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। দুই দিনের রিমান্ড শেষে ২১ জুলাই মুক্তি পান।

তাঁর দাবি, ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে দীর্ঘ দুই বছরেও তিনি জুলাই যোদ্ধার স্বীকৃতি পাননি। এ সময়ে সংসার ও লেখাপড়ার খরচ চালাতে তাঁকে সিএনজি চালাতে হয়েছে।

বিষয় : তারেক রহমান প্রধানমন্ত্রী

The Campus Times online

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রক্তমাখা পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাই আন্দোলনে আহত শেখ আজিজুর

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x