ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

আগামী ১৫ আগস্টের মধ্যেই পাবনা-ঢাকা লাইনে নতুন ট্রেন চালু হবে বলে জানিয়েছেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক মেধা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

১৫ আগস্টের মধ্যেই চালু হবে পাবনা-ঢাকা ট্রেন: হাবিবুর রহমান হাবিব

ঈশ্বরদীর রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাবিবুর রহমান হাবিব। ছবি: সংগৃহীত

হাবিব বলেন, ‘বাংলাদেশের সব জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তবে পাবনাতে আরও বেশি উন্নয়নের ছোঁয়া লাগবে। আমি ও এমপি শিমুল বিশ্বাস মিলে চেষ্টা করছি।’

অবিলম্বে ঈশ্বরদী বিমানবন্দর চালু ও শহরের যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার দল ক্ষমতায়। উন্নয়নমূলক কাজে আমার জায়গামতো যাওয়ার সুযোগ আছে। শিগগিরই পাবনা-ঢাকা নতুন ট্রেন উদ্বোধনের পর বিমানমন্ত্রীকে ঈশ্বরদীতে নিয়ে আসব। এরপর সম্ভাব্যতা যাচাই করে যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরদী বিমানবন্দরের কাজ শুরুর ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইসাহাক আলী, পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, সাবেক ছাত্রদল নেতা তানভীর হাসান সুমন, সাবেক বিএনপি নেতা এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয় : বিএনপি ট্রেন পাবনা পাকশী ঈশ্বরদী

The Campus Times online

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

১৫ আগস্টের মধ্যেই চালু হবে পাবনা-ঢাকা ট্রেন: হাবিবুর রহমান হাবিব

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

হাবিব বলেন, ‘বাংলাদেশের সব জেলায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। তবে পাবনাতে আরও বেশি উন্নয়নের ছোঁয়া লাগবে। আমি ও এমপি শিমুল বিশ্বাস মিলে চেষ্টা করছি।’

অবিলম্বে ঈশ্বরদী বিমানবন্দর চালু ও শহরের যানজট নিরসনে একটি ফ্লাইওভার নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘আমার দল ক্ষমতায়। উন্নয়নমূলক কাজে আমার জায়গামতো যাওয়ার সুযোগ আছে। শিগগিরই পাবনা-ঢাকা নতুন ট্রেন উদ্বোধনের পর বিমানমন্ত্রীকে ঈশ্বরদীতে নিয়ে আসব। এরপর সম্ভাব্যতা যাচাই করে যত তাড়াতাড়ি সম্ভব ঈশ্বরদী বিমানবন্দরের কাজ শুরুর ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুয়ারা খাতুনের সভাপতিত্বে প্রধান শিক্ষক ইসাহাক আলী, পাবনা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আজমল হোসেন সুজন, সাবেক ছাত্রদল নেতা তানভীর হাসান সুমন, সাবেক বিএনপি নেতা এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x