ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা। আজ বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর মা জাহানারা বেগম বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ একটি মামলা করেছেন।

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এক বাক্‌প্রতিবন্ধী তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। ছবি: আজকের পত্রিকা

মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চর যাত্রা গ্রামের মোস্তফার ছেলে মো. ইউছুফকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা জাহানারা বেগম একজন হতদরিদ্র ও বিধবা নারী। তাঁর এক মেয়ে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি ও অন্যের বাড়িতে কাজ করার সময় প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে যেতেন মাঝে মাঝে। গত বছরের ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত ইউছুফ ভুক্তভোগীকে জোরপূর্বক মন্ডলিয়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণের একটি সুপারি বাগানে নিয়ে যান। পরে বাক্‌প্রতিবন্ধী তরুণীর মুখে গামছা চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগী ও তাঁর মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

কয়েকদিন আগে মেয়েটির মা মেয়ের শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। পরবর্তী সময়ে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম করলে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকেরা জানান।

নোয়াখালী জজ আদালতের আইনজীবী মোহাম্মদ শামসুল আলম শাফি জানান, ভুক্তভোগী প্রতিবন্ধী ও হতদরিদ্র হওয়ায় বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করেন তাঁরা। ভুক্তভোগী পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিল।

বিষয় : জেলার খবর ধর্ষণ মামলা নারী নোয়াখালী নির্যাতন ট্রাইব্যুনাল অন্তঃসত্ত্বা কবিরহাট

The Campus Times online

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নোয়াখালীতে ধর্ষণের শিকার প্রতিবন্ধী ৭ মাসের অন্তঃসত্ত্বা, মামলা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

মামলায় কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়নের চর যাত্রা গ্রামের মোস্তফার ছেলে মো. ইউছুফকে (২৫) প্রধান আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগীর মা জাহানারা বেগম একজন হতদরিদ্র ও বিধবা নারী। তাঁর এক মেয়ে বাক্ ও বুদ্ধিপ্রতিবন্ধী। ভিক্ষাবৃত্তি ও অন্যের বাড়িতে কাজ করার সময় প্রতিবন্ধী মেয়েকে সঙ্গে নিয়ে যেতেন মাঝে মাঝে। গত বছরের ১০ ডিসেম্বর রাত ৮টার দিকে অভিযুক্ত ইউছুফ ভুক্তভোগীকে জোরপূর্বক মন্ডলিয়া বাজারের দক্ষিণ-পূর্ব কোণের একটি সুপারি বাগানে নিয়ে যান। পরে বাক্‌প্রতিবন্ধী তরুণীর মুখে গামছা চেপে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগী ও তাঁর মাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরবর্তী সময়ে টাকা-পয়সার প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি।

কয়েকদিন আগে মেয়েটির মা মেয়ের শারীরিক পরিবর্তন দেখে স্থানীয় ফার্মেসিতে নিয়ে যান। পরবর্তী সময়ে মাইজদীর একটি বেসরকারি হাসপাতালে আল্ট্রাসোনোগ্রাম করলে ২৮ সপ্তাহের অন্তঃসত্ত্বা বলে চিকিৎসকেরা জানান।

নোয়াখালী জজ আদালতের আইনজীবী মোহাম্মদ শামসুল আলম শাফি জানান, ভুক্তভোগী প্রতিবন্ধী ও হতদরিদ্র হওয়ায় বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির চেষ্টা করেন তাঁরা। ভুক্তভোগী পরিবারের দুর্বলতার সুযোগ নিয়ে স্থানীয় একাধিক প্রভাবশালী ব্যক্তি বিষয়টিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা চালিয়েছিল।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x