ঢাকা    শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইবি শিবিরের দোয়া মাহফিল

জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শুক্রবার (৩১ জুলাই) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আলীনূর রহমান, অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক ড. আব্দুর, শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমী মিঠুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশিদুল ইসলাম রাফি। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ  উপস্থিত ছিলেন।

এসময় মোনাজাতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য বিশেষ দোয়া করা হয়।

The Campus Times online

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ইবি শিবিরের দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x