ঢাকা    বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বিপ্লব হাসানের বাবা মো. বাবুল মিয়া ও মা বিলকিস আক্তার। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও আবেগাপ্লুত হয়ে পড়েন।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা

শহীদ বিপ্লবের বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিচ্ছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: যুগান্তর

বৃহস্পতিবার (৩০ জুলাই) ময়মনসিংহের গৌরীপুরে জুলাই আন্দোলনের শহীদ বিপ্লবের বাবা-মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা উপহার তুলে দেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান আল আরিফ।  

এ সময় ছাত্রদল নেতা হাসান আল আরিফ বলেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জুলাই বিপ্লবে শহীদ হওয়া ছাত্রদলের ১৪৩ জন নেতাকর্মীর পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হচ্ছে। 

তিনি বলেন, এই শহীদ পরিবারগুলোকে কোনোভাবেই কোনো দিন ভোলা সম্ভব নয়। তাদের এই ত্যাগই আমাদের ভবিষ্যতের আন্দোলন-সংগ্রাম ও রাজনীতির মূল প্রেরণার উৎস। জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগের ওপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদদের পরিবারকে বীরোচিত সম্মান জানাতে তারা প্রতিশ্রুতিবদ্ধ এবং রাষ্ট্রীয়ভাবেও সেই উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। আরও পড়ুনআরও পড়ুনটঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মী গ্রেফতার

উপহার প্রদান অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ফয়সাল ও বিপ্লব শিকদার, ময়মনসিংহ উত্তর জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল, সাবেক সভাপতি নিহাদ সালমান ডুনন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জোনায়েত খান পাঠান সাব্বির, সদস্য সচিব মনিরুজ্জামান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে শহীদ বিপ্লবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা ছাত্রদল নেতা জিসান আকন্দ পবিত্র।

বিষয় : প্রধানমন্ত্রী তারেক রহমান ছাত্রদল

The Campus Times online

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে কান্নায় ভেঙে পড়লেন শহীদ বিপ্লবের বাবা-মা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x