ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

জাকসুর উদ্যোগে একুশটি আবাসিক হলে কম্পিউটার বিতরণ

তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে আরও সহজ ও গতিশীল করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১টি আবাসিক হলের রিডিং রুমে কম্পিউটার বিতরণ করেছে জাকসু।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জাকসু ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে হলের প্রতিনিধিদের কাছে এসব কম্পিউটার হস্তান্তর করা হয়।

জাকসুর এজিএস ফেরদৌস আল হাসানের সঞ্চালনায় পরিবেশ ও প্রকৃতি রক্ষণবিষয়ক সম্পাদক সাফায়েত মীর বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে ১০ লাখ টাকা পেয়েছি, এরপর ৫ লাখ টাকা—মোট ১৫ লাখ টাকা। এখন আপনাদের কম্পিউটার দেওয়া হবে। আগামীকাল সম্ভবত ২৫ লাখ টাকার মেডিকেল ইকুইপমেন্ট দেওয়া হবে আমাদের মেডিকেল সেন্টারে, যেটাকে আপনারা ‘নাপা সেন্টার’ বলেন।”

তিনি আরও বলেন, “ ছাত্রশিবির সবসময় ওয়েল ফেয়ার পলিটিক্সে বিশ্বাস করে।জাকসু থেকে যে ইকুইপমেন্টগুলো দেয়া হয়েছে এ পর্যন্ত ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বাইরের কেউ নিয়ে আসেনি এই টাকা।”

অনুষ্ঠানে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, “আমরা প্রত্যেকটা হলে একটা করে কম্পিউটার দিচ্ছি, যাতে ওয়ার্ডে অ্যাসাইনমেন্ট করা, পাওয়ারপয়েন্টে প্রেজেন্টেশন তৈরি করা এবং এক্সেলের ছোটখাটো কাজ করা যায়।”

তিনি বলেন, “আপনারা যারা হল সংসদের সম্মানিত দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, আপনাদের কাছে এটা একটা আমানত। এই আমানতটা আপনারা রক্ষা করবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যথেষ্ট ম্যাচিউর, তারা এই আমানতটা রক্ষা করবে।”

মাজহারুল ইসলাম আরও বলেন, “একটা প্রেজেন্টেশন যদি কেউ এই কম্পিউটারের মাধ্যমে করতে পারে, কারও যদি একাডেমিক এক্সিলেন্স আসে, সেটাই আমাদের অনেক বড় প্রাপ্তি হবে।

The Campus Times online

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জাকসুর উদ্যোগে একুশটি আবাসিক হলে কম্পিউটার বিতরণ

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x