ঢাকা    বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
The Campus Times online

ঐতিহাসিক শিক্ষা দিবসে ইবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

‘শিক্ষা কোনো পণ্য নয়, শিক্ষা মানুষের অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে—ঐতিহাসিক শিক্ষা দিবসে শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি দেন তারা।

এসময় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিরাজ, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মোফাজ্জেল হোসাইন বরকত, সমাজকল্যাণ ও পরিবেশ বিয়যক সম্পাদক আব্দুল আলিম সৌরভসহ সংগঠনটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সবুজ বলেন, ‘স্বৈরশাসক আইয়ূব খান ক্ষমতায় আসার পর থেকেই মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করেন। ১৯৫৯ সালে ‘শরিফ শিক্ষা কমিশন’ গঠন করে শিক্ষাকে একটি লাভজনক পণ্যে পরিনত করেন। এর মাধ্যমে মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের শিক্ষা অধিকার কেড়ে নেওয়া হয়। ১৯৬২ সালের ১৭ সেপ্টেম্বর ছাত্র ইউনিয়নের নেতৃত্বে শরিফ শিক্ষা কমিশনের সিদ্ধান্ত বাতিলের জন্য আন্দোলন করা হয়। পুলিশের গুলিতে ওয়াজিউল্লাহ, গোলাম মোস্তফা, বাবুল ও সুন্দর আলীসহ অনেকে শহীদ হন। এটিই ছিল স্বৈরশাসক আইয়ূব খানের বিরুদ্ধে প্রথম আঘাত। যা ৬৯-এর গণঅভ্যুত্থান ও ৭১-এর মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা করে।’

তিনি আরও বলেন, ‘ ইবিতে ইসলামিক স্টাডিজ কোর্স সব ধর্মের শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করার সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি। এছাড়াও, শিক্ষাকে অসাম্প্রদায়িক, গবেষধর্মী ও বাস্তবমুখী করতে কার্যকারী পদক্ষেপ গ্রহণের দাবি জানাই।’

The Campus Times online

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহাসিক শিক্ষা দিবসে ইবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x