রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকার পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খতিব জহির উদ্দিন (৫২) উপজেলার ১১নং মঘাদিয়া ইউনিয়নের দরগাপাড়া এলাকার মৃত খোরশেদ আলমের ছেলে। আর মুয়াজ্জিন জয়নাল আবেদিন (৩৫) উপজেলার ৬নং ইছাখালী ইউনিয়নের চরশরৎ এলাকার আব্দুস সালামের ছেলে। দুজনই মঘাদিয়া দরগাহপাড়া মসজিদের খতিব ও মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে বারইয়ারহাট থেকে পুরাতন মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন মঘাদিয়ার খতিব জহির উদ্দিন ও মুয়াজ্জিন জয়নাল আবেদিন। জোরারগঞ্জের চৌধুরীহাট এলাকায় পোঁছলে দ্রুতগতির মাছবাহী পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আরও পড়ুনআরও পড়ুনকারাগারে বন্দি স্ত্রীকে দেখতে গিয়ে ইয়াবাসহ যুবক আটক
হাসপাতালের চিকিৎসক ডা. শাফায়াত হোসেন বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। বিষয়টি পুলিশ ও স্বজনদের জানানো হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি আব্দুল হালিম বলেন, ঘাতক মাছের গাড়িটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাইক উদ্ধার করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।