ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

মেহেরপুরের গাংনীতে স্কুল ফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বহনকারী গাড়ির চাকায় পিষে আমির হামজা (৬) নামের শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

ইনসেটে নিহত শিক্ষার্থী আমির হামজা

রোববার (২ আগস্ট) পৌনে ১২টার দিকে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা জেলার গাংনী উপজেলার রামনগর গ্রামের বাজার পাড়ার আব্দুল হাকিমের ছেলে। সে রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, স্কুলফিডিং কর্মসূচির খাদ্যসামগ্রী বিতরণের জন্য ব্যবহৃত শ্যালো ইঞ্জিনচালিত লেগুনা গাড়ির দিকে আমির হামজা দৌড়ে যায়। এ সময় চালক গাড়িটি চালিয়ে দিলে, আমির হামজা ওই গাড়ির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বামন্দীর একটি ক্লিনিকে নিয়ে যান। এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কুষ্টিয়ার মেডিকেল কলেজ থেকেও তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ নিয়ে রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানুল্লাহ জানান, আমরা প্রতিনিয়তই ছেলে মেয়েদের সাবধানে চলাফেরা করতে বলি। স্কুলফিডিং কর্মসূচির গাড়ি আসলে শিক্ষার্থীরা আনন্দে গাড়ির দিকে ছুটে যায়। নিষেধ করলেও শোনে না। রোববার স্কুলফিডিং কর্মসূচির গাড়ি গেটের দিকে পিছন দিয়ে স্কুলের দিকে যাচ্ছিল এমন সময়ে ছেলে মেয়েরা দৌড় দিয়ে গেটের নিকট গেলে গেটের গ্রিলের সঙ্গে ধাক্কা খেয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মারা যায়।

এই ঘটনা স্কুলফিডিং কর্মসূচির পিডি আবুল আমিন  তাৎক্ষণিকভাবে মেহেরপুরের ডিপিও ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন ও গাংনী উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদকে  সরেজমিনে গিয়ে ঘটনার  তদন্ত রিপোর্ট পাঠানোর জন্য নির্দেশনা দিয়েছেন।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : শিশু স্কুল মেহেরপুর

The Campus Times online

রোববার, ০২ আগস্ট ২০২৬

স্কুল ফিডিংয়ের গাড়ি দেখে শিশুর উচ্ছ্বাস থামলো চাকায় পিষে

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x