ঢাকা    রোববার, ০২ আগস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩
The Campus Times online

নড়াইলের লোহাগড়ায় পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহে স্বামীর হাতুড়ির আঘাতে জেসমিন খানম (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম শেখ থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।

পরকীয়া সন্দেহে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, থানায় স্বামীর আত্মসমর্পণ

অভিযুক্ত স্বামী জসিম শেখ

রোববার (২ আগস্ট) দুপুরের দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জেসমিন খানম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের ছিদ্দিক মীরের মেয়ে। এবং তার স্বামী জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে জসিম শেখ তার স্ত্রী জেসমিনের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে জসিম হাতুড়ি দিয়ে জেসমিনের মাথায় ও শরীরে বেধড়ক আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা জেসমিনকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। পরে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানা পুলিশের ওসি আব্দুর রহমান বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেসমিনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার পরই অভিযুক্ত স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাটি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিষয় : নড়াইল

The Campus Times online

রোববার, ০২ আগস্ট ২০২৬

পরকীয়া সন্দেহে হাতুড়ি পেটায় স্ত্রীর মৃত্যু, থানায় স্বামীর আত্মসমর্পণ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x