ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

কুমিল্লার বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে 'আলোর ক্যানভাস' নামক স্বেচ্ছাসেবী সংগঠন।

অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘আলোর ক্যানভাস

কুমিল্লার বৌদ্ধ মন্দিরের অনাথ আশ্রমের শিশুদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও স্বনির্ভর করে গড়ে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছয় শিক্ষার্থীর উদ্যোগে গড়ে উঠেছে 'আলোর ক্যানভাস' নামক স্বেচ্ছাসেবী সংগঠন। যৌথ প্রচেষ্টায় পরিচালিত এই উদ্যোগের মূল লক্ষ্য, সুবিধাবঞ্চিত এই শিশুদেরকে আত্মবিশ্বাসী ও দক্ষ হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সহায়তা নিশ্চিত করা।

উদ্যোগটির পেছনে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফরহাদ কাউছার, সামিউল ইসলাম সজীব, নুসরাত তাহসিন, সামিয়া খান ও আরমান আরিফ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একই বিভাগের হোসাইন ঠাকুর।

প্রতিষ্ঠাতারা জানান, সাময়িক সহানুভূতির বদলে দীর্ঘমেয়াদি দক্ষতা উন্নয়নই আমাদের মূল লক্ষ্য। এজন্য পেশাদার শিল্পীদের মাধ্যমে শিশুদের ছবি আঁকার নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পরবর্তীতে এই ছবিগুলো দেশ-বিদেশে প্রদর্শনী ও বিক্রির মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা রয়েছে তাদের। ​ইতোমধ্যেই রঙ-তুলির মাধ্যমে পাহাড়, নদী ও প্রকৃতির ছবি এঁকে নিজেদের সুপ্ত প্রতিভার জানান দিয়েছে শিশুরা। সঠিক দিকনির্দেশনা ও প্রশিক্ষণ পেলে পারিবারিক অভাব কাটিয়ে এই সুবিধাবঞ্চিত শিশুরাও একদিন দেশের গর্ব হয়ে উঠবে।

সংগঠনটি তৈরির পেছনে উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে, শিশুদের জন্য স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, শিক্ষা সহায়তা, জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা এবং বিভিন্ন জীবনদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ। পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতায় এই কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনাও রয়েছে রয়েছে বলে জানান উদ্যোক্তারা।

উদ্যোগটির আরেকজন প্রতিষ্ঠাতা নুসরাত তাহসিন বলেন, "বৌদ্ধ মন্দিরের এই শিশুরা মানুষের অনুদান নিয়ে চলে। তাদেরকে স্বনির্ভর করতে এই প্রজেক্ট আমরা হাতে নিয়েছি। আমরা তাদেরকে একটা স্কিল শেখাতে চাই যেটা দিয়ে তারা সামনের দিনগুলোতে উপার্জন করে নিজেদের সক্ষমতা বাড়াতে পারবে। সামনে আমাদের প্রতিষ্ঠান সামাজিক পরিবর্তন নিয়ে আরো কাজ করবে।"

উদ্যোগের পেছনে থাকা অন্যতম ফরহাদ কাউছার বলেন, "তরুণদের দক্ষতা, শিক্ষা ও জলবায়ু নিয়ে কাজের লক্ষ্যেই আমাদের এই প্ল্যাটফর্ম। প্রথম উদ্যোগ হিসেবে আমরা কুমিল্লার বৌদ্ধ মন্দিরের সুবিধাবঞ্চিত শিশুদের আর্ট ও পেইন্টিং শেখাচ্ছি, যেন দীর্ঘমেয়াদে তারা স্বনির্ভর হতে পারে। পরবর্তীতে তাদের আঁকা ছবি ও ক্রাফট বাজারজাত করে প্রাপ্ত সম্পূর্ণ মুনাফা অনাথ আশ্রমের উন্নয়নে দেওয়া হবে। এরপর আমরা তাদের স্বাস্থ্য ও মানসম্মত শিক্ষার দিকে নজর দেবো। ছিন্নমূল এই শিশুদের একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।"

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

অনাথ শিশুদের স্বনির্ভর করতে কুবি শিক্ষার্থীদের উদ্যোগে ‘আলোর ক্যানভাস

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x