পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘কণ্ঠস্বর আবৃত্তি দল’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) সংগঠনটির এই ৭ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মো. সাজ্জাদুর রহমান এবং সাধারণ সম্পাদক হয়েছেন স্থাপত্য বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রওনাক নোশিন নেহা।
নূরেন সাদাফ সহ সভাপতি, আবিদ আজাদ যুগ্ম সাধারণ সম্পাদক, আমিনা আস সাদিয়া সাংগঠনিক সম্পাদক, অনুষ্কা মজুমদার সহ-সাংগঠনিক সম্পাদক, আতিকা আকরাম অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জেবা সামিহা জাহিদ, সহকারী প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসিন করিম অহনা ও তাসনিয়া তাহসিন শুভ্রা।