বুধবার (৮ জুলাই) বিকেলে অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। তাদের লেখাপড়ার খোঁজখবর নেন। পাশাপাশি দেশ গঠনে ভূমিকা রাখতে নিজেদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
একইসাথে শারীরিক শিক্ষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রতিও গুরুত্ব দেয়ার জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিএনপি সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জাতীয় সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ দেয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের চিঠির পরিপ্রেক্ষিতে জিনজিরা পীর মোহাম্মদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী ও ১১ জন শিক্ষকসহ মোট ৬১ জন আজ সংসদ ভবন পরিদর্শন করেন।
জাতীয় সংসদের অধিবেশন সরাসরি দেখার সুযোগ করে দেয়ায় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান।