ঢাকা    বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
The Campus Times online

ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত চট্টগ্রামের ফটিকছড়ির মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

নিহত মো. এনাম। ছবি: সংগৃহীত

ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত চট্টগ্রামের ফটিকছড়ির মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নিহত মো. এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী যুবদল নেতা বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

বিষয় : জেলার খবর হাসপাতাল মৃত্যু প্রবাসী ফটিকছড়ি দুর্ঘটনা ওমান চট্টগ্রাম জেলা চট্টগ্রাম বিভাগ

The Campus Times online

বুধবার, ০৮ জুলাই ২০২৬

ওমানে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

ওমানের সোহার এলাকায় একটি রেস্টুরেন্টে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত চট্টগ্রামের ফটিকছড়ির মো. এনাম (৪০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নিহত মো. এনাম ফটিকছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হাদি বাপের বাড়ির মৃত জাগির হোসেনের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা গেছে, অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন এনাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী যুবদল নেতা বেলাল বিন নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এনামের মরদেহ বর্তমানে দেশটির একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনা হবে।

The Campus Times online

সাধারণ সম্পাদক: মোঃ সেলিম রেজা
প্রকাশক: মোঃ সেলিম রেজা (বিএ, অনার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত ক্যাম্পাস টাইমস অনলাইন

0:00 0:00
1.0x